× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংগদুতে ধানের শীষে ভোট চেয়ে মাঠে নেতাকর্মীরা

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)

০৬ নভেম্বর ২০২৫, ১৩:০৫ পিএম

সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান এর পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় উপজেলার মাইনী মুখ বাজারের প্রধান সড়ক ও আশপাশ এলাকায় এ গণসংযোগে নেতৃত্ব দেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি নুরুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম (মাজি), জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আরাফাত, লংগদু উপজেলা তাতী দলের নেতা খ.ইয়াছিন, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি শাহাদাৎ হোসেন সাজ্জাদসহ অত্র উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা পোস্টার-ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন,তারেক রহমানের ৩১ দফা, জনগণের মুক্তির পথ, ধানের শীষে ভোট দিন, মুক্ত করুন দেশ।

গণসংযোগ শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নেতারা এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.