× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার ক্রীড়া ও চড়ুইভাতি সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৫ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও চড়ুইভাতি ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা মুহছেন শহীদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষানূরাগী সদস্য মো. ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. শাহাদাত হোসেন, শিক্ষক যথাক্রমে নুরুল কাদের, মো. আরমান, মোহাম্মদ আলী, মাওলানা হারুনুর রশীদ, কাজল কান্তি মিত্র, মাওলানা জামাল উদ্দিন, খালেদা বেগম, সরওয়ার ইকবাল। শিক্ষক মাওলানা ছানা উল্লাহ শিবলীর সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাফেল ড্র, কৌতুক, বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন রকমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় ২০ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.