× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ বিল্লাল হোসেন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৭ নভেম্বর ২০২৫, ১৪:১৩ পিএম । আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৫, ১৪:১৪ পিএম

নীলফামারীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গতকাল রোববার (১৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে তার এ পদায়ন নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি বর্তমান পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খানের স্থলাভিষিক্ত হবেন। নতুন কর্মস্থলে যোগদানের পর আগের পদে থাকা কর্মকর্তাকে সংশ্লিষ্ট কর্মস্থল ত্যাগ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গাজীপুরে নতুন পুলিশ কমিশনারসহ গাইবান্ধা, ফরিদপুর, দিনাজপুর, পাবনা ও হবিগঞ্জ জেলার জন্য নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এসব রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নতুন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের যোগদানের মাধ্যমে নীলফামারীর পুলিশ প্রশাসনে নতুন গতি ও শৃঙ্খলা প্রত্যাশা করছেন স্থানীয়রা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.