× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুরুঙ্গামারীতে মাদক কারবারী নয়ন গ্রেফতার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

১৭ নভেম্বর ২০২৫, ১৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার( ১৭নভেম্বর)গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র।

এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ সাংবাদিকদের জানান,সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল),  মুনতাসির মামুন মুন এর নির্দেশে  গোপন  সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.