× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন জাহিদুল ইসলাম মিঞা

চট্টগ্রাম ব্যুরো

১৮ নভেম্বর ২০২৫, ১৩:০৯ পিএম

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের প্রাক্কালে নবাগত জেলা প্রশাসক চট্টগ্রামে একটি জনবান্ধব, মানবিক ও আধুনিক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণে চট্টগ্রামবাসীর মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.