× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২২, ১০:২৫ এএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় আব্দুর রহিম মাছুম (২৩) ও আতিকুল ইসলাম (২২) নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের  কাশিয়ানী উপজেলার মাঝরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মাছুম (২৩) খুলনা জেলার  খালিসপুর এলাকার আবদুর রহমানের ছেলে ও আতিকুল ইসলাম একই এলাকার আবু ইয়াহিয়া’র ছেলে। তারা দুজনেই ঢাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একই বর্ষের ছাত্র ।

পুলিশ জানায়, আব্দুর রহিম মাছুম ও আতিকুল ইসলাম মোটরসাইকেল যোগে  ঢাকা থেকে  খুলনা যাচ্ছিল। পরে কাশিয়ানী উপজেলার মাঝরা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি  মাইক্রোবাস মোটারসাইকেলটিকে চাপা দেয়।  এসময় মোটর সাইকেলের আরোহী আব্দুর রহিম মাছুম  ঘটনাস্থলেই নিহত হয়। ও স্থানীয়রা আতিকুল ইসলাম কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করে।

নিহতদের লাশ  উদ্ধার করে হাইওয়ে পুলিশ  হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.