× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আব্দুল্লাহ আল মামুন।

৩০ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র বলছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.