× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

নাটোর প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নসহ পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে নাটোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালিত হয়েছে। রোববার, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলার সদর হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতির অংশ হিসেবে তারা হাসপাতালে নিয়মিত কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন এবং দাবি আদায়ের পক্ষে সংহতি প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা জানান, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে  বৈষম্যের মধ্যে রয়েছেন। তাদের দাবি পেশাগত দায়িত্ব, কাজের ঝুঁকি এবং সময়োপযোগী মূল্যায়নের ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।তবে কর্মবিরতির সময় হাসপাতালে জরুরি সেবা চলমান ছিল। আগামীতে প্রয়োজন হলে বৃহত্তর কর্মসূচির দিকেও যেতে বাধ্য হবেন। তবে তারা সবসময়ই শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে দাবি আদায়ের পক্ষে রয়েছেন বলে জানান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.