× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৫, ১৩:৩৭ পিএম

বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ রুহুল আমিন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে আলীকদম খুইল্যা মিয়া পাড়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি -আলীকদম সদর ইউনিয়নের খুইল্যা মিয়া পাড়া গ্রামে আব্দুর রহিম ছেলে। সে আলীকদম প্রেসক্লাবে সভাপতি মমতাজে ছোটভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিল। সেসব ইয়াবা এলাকায় বিক্রির পাশাপাশি বিভিন্ন স্থানে সরবরাহ করেছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।  অভিযানে তার ব্যাগে তল্লাসি চালালে চার হাজার ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। যা বাজারের মূল্য আট লাখ টাকা।

এ বিষয়ে আলীকদম থানা তদন্ত কর্মকর্তা আমজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামী বিরুদ্ধে মাদকের আইনের মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বান্দরবানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.