× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল)

৩০ নভেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি মোড় এলাকায় সবজি বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কাবিলা হোসেন (৪৩)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা চামুরিয়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাবিলা হোসেন  মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে টেপিবাড়ি মোড় এলাকায় সবজি পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.