× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) নামে একজন সেনাকর্মকর্তা নিহত হয়েছেন। বনপাড়া -লালপুর সড়কে উপজেলার বাহিমালির জয়বাংলা মোড় এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ড্রাম ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মামুনুর রশীদ নিহত হয়েছেন। তিনি লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মন্ডলের পুত্র ও চট্রগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। 

 স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানান, মামুনুর রশীদ ছুটি নিয়ে কর্মস্থল থেকে নিজ বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের জন্য বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়া আসার পথে উপজেলার বাহিমালি এলাকায় পৌছালে ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রæত স্থানীয় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার সুমন চন্দ্র দাস জানান, নিহত মামুনুর রশীদ যেহেতু সেনা সদস্য, সেহেতু সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থলে এসে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। লাশটি বর্তমানে স্থানীয় হাসপাতাল চত্বরে রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.