× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

প্রাথমিক শিক্ষকদের দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামপালের প্রাথমিক শিক্ষকগণ স্মারকলিপি প্রদান করেন। বুধবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির দপ্তরে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় রামপালে কর্মরত সাড়ে ৭ শত শিক্ষকগণের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. ইজাদুল হক ও যুগ্ম সম্পাদক শেখ আবুল বাশার বক্তব্য দেন।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মো. আলী আসগর। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.