× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

মো. নুরুল ইসলাম, দেলদুয়ার (টাঙ্গাইল)

০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ.কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ে দিনব্যপি এ সেবা দেওয়া হয়। উপজেলার ৮টি ইউনিয়নের ৩০ জন করে ২৪০ জন নারী-পুরুষকে সেবার আওতায় আনা হয়েছে। সেবা গ্রহীতাদের প্রথমে দন্ত চিকিৎসা ও পরে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ১১ আর.ই ব্যটলিয়নের পরিচালনায় ১৯ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা লে. কর্ণেল নাসের, মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজল হাফেজ, নাগরপুর উপজেলা সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন, বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেবা কার্যক্রম তদারক করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.