× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার বিকেল ৪টার দিকে কুমিরা ইউনিয়নের মাজারসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, বিশেষ এ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, সাতটি সীসা কার্তুজ এবং তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযানকালে তিনজন দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ডের সদস্যরা।

জব্দকৃত অস্ত্র এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান লে. কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি আরও বলেন, “সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের এই সফল অভিযান স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিতের প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.