× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজের পর সরাইল কেন্দ্রীয় শাহী মসজিদে এ দোয়া মাহফিল হয়। আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন সরাইল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ।

উপস্থিত ছিলেন সরাইল বিকাল বাজার শাহী মসজিদের ইমাম মাওলানা আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রভাষক মোঃ রুবেল মিয়া ও যুবদল নেতা সাইফুল ইসলাম। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.