× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে শহীদ মুগ্ধ স্কুল উদ্বোধন

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাইয়ের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত শহীদ মুগ্ধ স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ডিসেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকায় এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর।

শহীদ মুগ্ধ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুহিনা আক্তার শিউলি। শহীদ মুগ্ধ স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক উপদেষ্টা মুসকিল আহসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহমেদ সফি, আইনজীবী সাবিনা ইয়াসমিন, শহীদ মুগ্ধ স্কলারশিপ ফান্ডের সভাপতি অধ্যাপক রকিব লিটন,শহীদ মুগ্ধ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা জেলিনা প্রমুখ।

এ ছাড়া শুক্রবার সকালে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মুগ্ধ মেধা প্রতিযোগীতা সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.