× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৫ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া ৫ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব হাজাছড়া এলাকায় নিজস্ব অফিস কক্ষে আয়োজিত এ মাহফিলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।

মাইনীমুখ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হানিফ (খোকন)-এর উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আতিকুর রহমান এবং উপজেলা যুবদলের সদস্য আব্দুস সাত্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির এক অমূল্য সম্পদ। তাঁর সুস্থতা গণতন্ত্রে বিশ্বাসী সবার প্রত্যাশা। অনুষ্ঠানের শেষে হাজাছড়া ক্লাব সংস্কারের জন্য উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনর রশীদের পক্ষ থেকে ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয়। সামাজিক উন্নয়নমূলক কাজে এই সহযোগিতাকে সকলেই স্বাগত জানান।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.