× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমা সদর ১নং ইউনিয়ন মেম্বারের উদ্যোগে ৩২ জনের মধ্যে কম্বল বিতরণ

উবাসিং মারমা রুমা প্রতিনিধি।

০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বান্দরবানের রুমা সদর ১নং ইউনিয়ন মেম্বার আবু বক্করের উদ্যোগে শীতার্ত ৩২ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বিকেল  ৩টায় রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কম্বল নিতে আসা সাধারণ মানুষদের মুখে হাসি ও আনন্দের ঝিলিক স্পষ্ট ছিল। শীতের এই সময়ে এমন মানবিক সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রুমা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা খালিদ বিন, রুমা সদর ২নং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শীতকালে দরিদ্র মানুষের জন্য এ ধরনের সহায়তা সত্যিই প্রশংসনীয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.