× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪ পিএম

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা “ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিব হোসেন ।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিশাল মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাজিব হোসেন ।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, সহ সভাপতি জনাব মোঃ আবু তালেব, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, সুমিত ভট্টাচার্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সাংবাদিক মোঃ কমরুদ্দীন,মোহাম্মদ সোহেল, মহিলা উদ্যোক্তা মরিয়ম বেগম প্রমূখ।

বক্তারা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.