× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফ খন্দকার কুষ্টিয়া

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত-বিনিময় করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। 

উক্ত মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ব্যবসায়িক নেতৃবৃন্দগণ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মুল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে সকলের সহযোগীতা কামনা করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদসহ কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.