× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

মাদারীপুর প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘‘অদম্য নারী পুরষ্কার’’ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা ও অদম্য নারীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’’ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অদম্য ও সাফল্য অর্জনকারী নারীদের মাঝে বিশেষ সস্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন রেবেকা সুলতানা (বলাকা)। এছাড়া জেলা পর্যায়ে সফলজননী হয়েছেন ফকরুন নেসা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রাধা রানী কুন্ডু, সমাজ উন্নয়নে অসামন্য অবদানকারী রাশিদা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সাথী আক্তার। এছাড়া উপজেলা পর্যায়ে সফল জননী হয়েছেন শিল্পী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চায়না শেখ, সমাজ উন্নয়নে অসামন্য অবদানকারী নারী মর্জিনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন লামিয়া আক্তার।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমিন শাহীনের সভাপতিত্বে কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি প্রশিক্ষক আশিক মাহমুদ ও খাদিজা আক্তার রিপা সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রী সহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.