× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে কিশোরী অপহরণ মামলার মূল আসামিসহ ভিকটিম উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছরের কন্যা তামান্না আক্তারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তামান্নাকে জোরপূর্বক অপহরণের অভিযোগে মামলা হয়।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার সাভার থানা এলাকা থেকে তামান্নাকে উদ্ধার করে। একই অভিযানে মামলার মূল আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসারে তাদেরকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযানে যাদের নাম পুলিশ জানিয়েছে— সসুব্রত হালদার, পিতা সঞ্জিত হালদার প্রশান্ত হালদার, পিতা গোবিন্দ হালদার নয়ন মধু, পিতা লক্ষণ মধু

সকলের ঠিকানা: ডাসার উপজেলা, নবগ্রাম ইউনিয়ন, দক্ষিণ চলবল এলাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.