× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ও বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধিঃ

১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ছাত্রশক্তির আহ্বায়ক সোয়েদ আহমদ উল্লা শাকিল, আহত জুলাই যোদ্ধা রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলাকে “পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা” হিসেবে উল্লেখ করে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.