× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শরীফ ওসমান হাদির সুষ্ঠতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও মিলাদ

ঝালকাঠি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেনী থেকে আলিম পর্যন্ত লেখাপড়া করেছেন ঢাকায় গুলিবৃদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এখানে রয়েছে তার অসংখ স্মৃতি। ছত্রজীবন থেকে ছিলেন অসম্ভব মেধাবী। সুবক্তার পাশাপাশি অন্যায়েয় বিরুদ্ধে কথা বলেছেন ছাত্র জীবন থেকেই।

শরীফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। এখানেই কাটে তাঁর ছোটবেলা। তার গুলিবিদ্ধ হওয়ার খবরে বাকরুদ্ধ ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ও ঝালকাঠিবাসী। তারা এ ঘটনার সুষ্ঠভাবে তদন্ত করে বিচার দাবি করেছেন।

পাশাপাশি শরীফ ওসমান হাদিও দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে দোয়া ও মোনাযাত করা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.