× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ঘো‌ষিত আওয়ামীলীগ সম্পাদক গ্রেপ্তার

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে উপ‌জেলার রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশ্রাব আলী বলেন, “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.