× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন-২ এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ডিসেম্বর ’২৫) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কেন্দ্রীয় সভাপতি এইচ.এম. মান্নান মুন্না। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক মাইগ্রেশন-২ এর প্রতিনিধিবৃন্দ,স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, অভিবাসীদের অধিকার, বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্র প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে অভিবাসন হলে প্রবাসীরা যেমন নিরাপদ থাকবেন, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.