× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ২৫ ডিসেম্বর

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

২১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আনোয়ারা উপজেলায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ও বিকাল দুই দফা পরীক্ষা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে সম্পন্ন হবে। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এ পরীক্ষায় কেজি থেকে অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। 

এ নিয়ে প্রস্তুতি সভা শনিবার বিকাল ৫টায় মোমিন রোডে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিনিয়াস পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, রুপন কান্তি শীল, বিলকিছ আকতার, সনজীব মজুমদার, অন্তিম পাল, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, অসিত নন্দী, মো. মোজাম্মেল হক, সুশান্ত শীল, মুহাম্মদ রিদুয়ানুল হক, রাশেদুল আলম চৌধুরী, ইমরান বিন ইসলাম ও মীর জুবেদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.