× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্দরে নিখোঁজ স্কুলছাত্রী আলিফার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫ পিএম

ছবি: ফাইল।

বন্দরে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রী আলিফার লাশ উদ্ধার হয়েছে।পুলিশ লাশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার হয়। নিহত স্কুলছাত্রী আলিফা (১৩) দড়ি সোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।সে দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

পারিবারিক সূত্র বলেছে,  রোববার দুপুরের পর থেকে আলিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় আলিফার লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ জানান, রোববার দুপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.