× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি মোঃ ফারুক হোসেন গ্রেপ্তার

২২ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩ পিএম

পদ্মা ব্যাংকের মিরপুর শাখার ঋণ খেলাপি ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার গুলশান থানা পুলিশ। ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ব্যাংকের মিরপুর শাখার সহযোগীতায় সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্থানীয় পুলিশ।

পদ্মা ব্যাংক পিএলসির করা মেট্রো দায়রা মামলা নং-৮৩৪৩/২১ এবং সিআর মামলা নং-২৭৮/২০ ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট নং-২ আদালত ২০২৫ সালের ১৫ নভেম্বর মোঃ ফারুক হোসেনকে গ্রেপ্তারের আদেশ জারি করেন। রাজধানীর বনানীর ফটো টাচ ডিজিটাল কালার ল্যাব এন্ড স্টুডিও এর স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেনের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.