× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিজানের অংশ হিসেবে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।

বিয়ষটি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন বলেন, গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। 

গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রভাবশালী ছিলেন এবং সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.