× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার রাঘববাটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আর্ন্তজাতিক সীমান্ত থেকে ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন একব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুল জব্দ করা হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান। 

তিনি জানান, একসপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বও পৃথক অভিযানে মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। তফসিল ঘোষণার পর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচাল বৃদ্ধি পেয়েছে। এগুলো নাশকতার জন্য আনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিজিবি সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.