× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বিক্রির করার অপরাধে ভেকু দালালের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে,মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ভেকু দালালের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে  আর মাটি কাটবেন না বলে ভেকু চালকের কাছে থেকে মুচলেকা নিয়েছেন।

এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, কৃষি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ার ভেকু মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.