× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে তারুণ্যের উৎসব-২৫ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের পাঁচবিবি তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র‍‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখায় উপজেলার ১৫'জন গুনী ব্যাক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়।

জাকস ফাউন্ডেশনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের পরিচালক মোঃ রফিকুল ইসলাম বাদশা, সহকারি পরিচালক মোঃ সামসুল আলম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী শ্রী গঙ্গেশ চন্দ্র রায় ও সহকারী সমন্বয়কারী মোঃ মুনসুর আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.