× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিমলায় প্রকৌশলী তুহিনকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ আসনে পুনর্বিবেচনা করে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলিয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্ত্বরে এসে শেষ হয়।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি,উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম তইবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের নেত্রী নাজনীন আক্তার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.