× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে সাংবাদিক মাতার ইন্তেকাল

২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক ও বাগজানার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রপথিক মোঃ সাখাওয়াত হোসেনের মাতা রমিছা বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন)। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রায় ৭৩'বছর বয়সে মরহুমা পৃথিবীর মায়া ত্যাগ করেন। পরিবারের পক্ষথেকে জানাযায়, বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেলেও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মরহুমা রমিছা ২'পুত্র ও ১'কন্যা সহ গুনাগ্রাহী রেখে গেছেন ।

 শনিবার সকাল ১১'টায় বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে সরকারি কবরে সমাহিত করা হয়।

বাগজানা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আঃ রাজ্জাক রাজু মাস্টার, যুগ্ম- সম্পাদক রেজাউল করিম বাদশা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আব্দুল হাই, সাংবাদিক বাবুল হোসেন, রেজুয়ান হোসেন সহ সকল সাংবাদিক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.