× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতার্ত মানুষের পাশে ইউএনও

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ইউএনও নাজমুল হাসান বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও উচিত শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা।

 তিনি আরও বলেন, শীত মৌসুমে যাতে কেউ কষ্ট না পায় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.