× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির সদস্যরা। সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  সকালে কসবা ও বুড়িচং সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালায়।

অভিযানে বিজিবি ১ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মেডিসিন, বাঁজি, শাড়ী, কসমেটিক্স সামগ্রী এবং খাদ্য সামগ্রী জব্দ করে।  সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.