× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ১৫:০৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বিএনপির কেন্দ্রীয়  নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের  বিএনপি মনোনীত ধানের  শীষ  প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি   ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে।


বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক  গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী  ভূমিকা পারন  করেছে  এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র কে মোকাবেলা করতে হবে। ‎

তিনি  আজ    শনিবার   নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলকায় নির্বাচনী প্রচারনায়  তিনি  এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি,ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,নলডাঙ্গা  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদার   সহ  বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.