ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন বাংলাদেশে অন্য একটি দল তারা অতীতে স্বাধীনতার পক্ষে ছিল না। তারা কি ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করতে পারবে?। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় থেকে উত্তোলন ও ভবিষ্যতে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারবে একমাত্র বিএনপি। অন্যকোন দল এগিয়ে নিতে পারবে না। শনিবার সকালে দাগনভূইয়া উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী গসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এসব কথা বলেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আপনেরা যদি বিএনপির ধানের প্রতীক শীষে ভোট দেন তাহলে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। একদিক দিয়া তিনি সব চাইতে শিক্ষা-দীক্ষায় ও অভিক্ষতায় অগ্রগামী।
আবুদল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমান এখন তিনি সর্ব বৃহৎ দলের চেয়ারম্যান। তারপিতা ছিলেন স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, আর মা ছিলেন তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। অতএব ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দেন।
বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, সোনগাজী ও দাগনভুইয়া উপজেলা ভোটাররা আমাকে ভোট দিলে এলাকার উন্নয়নে ত্রুটি করব না। এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভইয়া বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, আবদুল মতিন চৌধুরী, হামিদুল হক ডিলার প্রমুখ।