আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া–সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশার ঐতিহ্যবাহী মোল্যার মাঠে আয়োজিত এ জনসভায় কলস প্রতীকের সমর্থনে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি নড়াইল-লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। তৃণমূলের মানুষের প্রত্যাশা পূরণে লোহাগড়াবাসী এবার কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস।" তিনি আরও যোগ করেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার প্রমাণ করে কলস প্রতীকের বিজয় এবার নিশ্চিত।
নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে সদ্য বহিষ্কৃত লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার মন্ডল। এছাড়া সদ্য বহিষ্কৃত জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. মুজাহিদুল ইসলাম পলাশ, মো. তেলায়েত হোসেন, কাজী সুলতানুজ্জামান সেলিম, মো. মিলু শরিফ এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন ঘোষ।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নড়াইল-২ আসনে আলহাজ্ব মো. মনিরুল ইসলামের মতো ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্ব সময়ের দাবি। তারা দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কলস প্রতীকের প্রার্থীই সবচেয়ে যোগ্য। হুমকি-ধামকিতে তারা ভয় পান না এবং জীবনের শেষ দিন পর্যন্ত দলের নেতা-কর্মীরা বিপদে-আপদে একে অপরের পাশে থাকবেন।মের মতো ত্যাগী ও গ্রহণযোগ্য নেতৃত্ব সময়ের দাবি। তারা দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কলস প্রতীকের প্রার্থীই সবচেয়ে যোগ্য। হুমকি-ধামকিতে তারা ভয় পান না এবং জীবনের শেষ দিন পর্যন্ত দলের নেতা-কর্মীরা বিপদে-আপদে একে অপরের পাশে থাকবেন।