× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৪

নওগাঁ জেলা প্রতিনিধি:

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নওগাঁ সদর উপজেলায় পুলিশের অভিযানে ৮৬ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন সদর উপজেলার লেলিন, রুবেল, নয়ন ও শরীফা বেগম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.