চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর আলী ৷
রোববার (১ ফেব্রুয়ারী ) সকাল থেকে সন্ধা পর্যন্ত কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি ৷
এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনিত পদপ্রার্থী ড.মোহাম্মদ জালাল উদ্দিনের নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহববান জানান তিনি ৷
নির্বাচনি গণসংযোগে উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা গোলাম হোসেন জহির, কলাকান্দা ইউনিয়ন যুবদলের
সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আরিফিন সরকার, ৯নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি নুরনবি প্রদান,যুগ্মসাধারণ সম্পাদক শাকিল প্রধান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসিম বেপারীসহ ৯নং ওয়ার্ড বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷