কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিক ইউনিয়ন নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারী এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে সভাপতি করা হয়েছে মোঃ মফিজউদ্দিন নয়ন ( দৈনিক জনতা) ও সাধারণ সম্পাদক এ এস এম হামিদ হাসান (দৈনিক গণকণ্ঠ)
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক নিরপেক্ষ) সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান (দৈনিক আউচ সংবাদ), প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল (দৈনিক ভোরের সংবাদ)।
নির্বাহী সদস্য কাইয়ুম হাসান (দৈনিক ভোরের আওয়াজ), নির্বাহী সদস্য এফ এম আব্বাসউদ্দিন সম্পাদক ও প্রকাশক ( দৈনিক আউচ সংবাদ), সাব্বির হোসেন (দৈনিক দেশ জনতা), সদস্য রুমা আক্তার (বাংলাদেশ নিউজ টুডে), সদস্য নুসরাত জাহান লাবণ্য (লেখক কলামিস্ট), সদস্য কামরুল ইসলাম (দৈনিক মুক্তি সমাচার)।