বান্দরবানের রুমা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ডাটাগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক ১১টার দিকে রুমা উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ এমদাদুল হক শরীফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ডাটাগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্ধারিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক শরীফ কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত জনবল মাঠপর্যায়ে সঠিকভাবে কাজ করলে নির্বাচন ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় ডাটাগ্রহণ কার্যক্রম, নির্বাচন সংক্রান্ত নিয়ম-কানুন ও ব্যবহারিক দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।