বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে। সকাল থেকেই বরিশাল বিভাগসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। জনসভাকে ঘিরে বেলস পার্ক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই জনসভায় বিশেষভাবে নজর কাড়ে উজিরপুর উপজেলা শ্রমিক দলের সুসংগঠিত অংশগ্রহণ। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেডের আয়োজন ও নেতৃত্বে উজিরপুর থেকে শত শত শ্রমিক নেতাকর্মী মিছিল সহকারে বরিশাল বেলস পার্কে পৌঁছান। তাদের শ্লোগানে শ্লোগানে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে “ভোটের অধিকার ফিরিয়ে দাও”, “গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান”, “ধানের শীষে ভোট দাও”-এমন নানা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করেন। তাদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি সমাবেশে আলাদা মাত্রা যোগ করে।
এসময় সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড বলেন, “আজকের এই জনসমাবেশ প্রমাণ করে শ্রমিক সমাজ জেগে উঠেছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ গণতন্ত্রের আন্দোলন চলবে।”
এই মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এম মিজানুর রহমান বালী, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা দিপু, রাজিব, শফিকুল, মাসুদ হাসান জামিল, শফিক, শহীদ, রিদয়সহ উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নের শত শত শ্রমিক নেতাকর্মী।
সমাবেশের মূল মঞ্চে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। নেতারা বলেন, দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তার কথা তুলে ধরে বলেন, ক্ষমতায় এলে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জনসভা ঘিরে বেলস পার্ক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
বরিশালের এই জনসভা আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে উজিরপুর উপজেলা শ্রমিক দলের মতো তৃণমূল পর্যায়ের সংগঠনের ব্যাপক উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
