× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানের শীষের স্মরনকালের জনসভায় পাল্টে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশ

এ.এম হোবাইব সজীব,কক্সবাজার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯ পিএম

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নির্বাচনী সমীকরণকে নতুন মাত্রা দিয়ে মহেশখালী উপজেলার  কালারমারছড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাবেক দুইবারের সফল সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর সমর্থনে আয়োজিত এই গণসংযোগ ও বিশাল জনসভা শেষ পর্যন্ত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।



বুধবার বিকেল ৫টা থেকে জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, দুপুরের পর থেকেই কালারমারছড়ার অলিগলি মিছিলে উত্তাল হয়ে ওঠে।  ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে লোকসমাগম এতটাই বৃদ্ধি পায় যে, কালারমারছড়ার প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় এক উৎসবমুখর এবং নির্বাচনী আমেজ তৈরি করে।


জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “কালারমারছড়ার মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।” তিনি তার বক্তব্যে এলাকার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। বিশেষ করে সন্ত্রাসমুক্ত কালারমারছড়ার। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে কালারমারছড়াকে একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলবেন। কর্মসংস্থান ও গভীর সমুদ্র বন্দর: মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের চাকরির অধিকার নিশ্চিত করা, লবণের ন্যায্য মূল্য ও পানের সঠিক বাজার দর নিশ্চিত করে প্রান্তিক কৃষকদের ভাগ্য পরিবর্তন, পাহাড়ী জমি রক্ষা এবং স্থানীয়দের বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।


কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন, “আলমগীর ফরিদের হাত ধরেই এ অঞ্চলে প্রকৃত উন্নয়ন সম্ভব। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এড. নুরুল আলম, সহ সভাপতি, জেলা বিএনপি, ডা.আব্দুল মোতালেব, সাবেক উপজেলা সভাপতি, রুহুল কাদের বাবুল, যুগ্ম আহাবায়ক, উপজেলা বিএনপি, এড.সিরাজুল হক, উপজেলা বিএনপি নেতা, উপজেলা বিএনপি, এড. হামিদ, পৌর বিএনপি নেতা, এনামুল করিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি, মকছুদুল আলম নিরু, সহ সভাপতি, জেলা যুবদল, মোস্তফা কামাল, সভাপতি, উপজেলা যুবদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম, শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মাতাব্বার,  শাহাব উদ্দিন , সভাপতি , উপজেলা শ্রমিক দল, শহীদ ডানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া, আব্দুল করিম মেম্বার, বিএনপি নেতা, জসিম উদ্দিন, মাতারবাড়ি বিএনপি নেতা, শাহজাহান বখতিয়ার, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদল প্রমুখ।


জনজোয়ারে পরিণত হওয়া জনসভা রাত ৮টা পর্যন্ত চলা

এই জনসভায় স্থানীয় মুরব্বি, যুবক এবং সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর কালারমারছড়ায় ধানের শীষের পক্ষে এমন বিশাল জমায়েত প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। এই জনসভা কেবল একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং তা পাল্টে দিয়েছে ভোটের হিসাব-নিকাশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.