× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাধক কারবারী গ্রেপ্তার

মুহাম্মদ সুমন ভূইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯ পিএম

নোয়াখালী জেলা মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে সোনাইমুড়ী উপজেলা থেকে ১২৬ পিস ইয়াবাসহ এ মাধক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৪ জানুয়ারী) বিকেলে জেলার সোনাইমুড়ী উপজেলার ৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এ মাধক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সোনাইমুড়ী উপজেলার ৭ নং ওয়ার্ডের নাওতলা মুন্সি বাড়ীর বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন (৪৪).

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বৃহস্পতিবার এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়। অভিযানে আসামীর কাছ থেকে ১২৬ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০(ক) ধারা মোতাবেক ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.