নোয়াখালী জেলা মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে সোনাইমুড়ী উপজেলা থেকে ১২৬ পিস ইয়াবাসহ এ মাধক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) বিকেলে জেলার সোনাইমুড়ী উপজেলার ৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এ মাধক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সোনাইমুড়ী উপজেলার ৭ নং ওয়ার্ডের নাওতলা মুন্সি বাড়ীর বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন (৪৪).
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বৃহস্পতিবার এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়। অভিযানে আসামীর কাছ থেকে ১২৬ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০(ক) ধারা মোতাবেক ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।