× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক রিপোর্ট।

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। হাজতি বিদ্যুৎ আলী জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁন্দু আলীর ছেলে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল আলম নিউজ টোয়েন্টিফোরকে জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। আজ শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেল সুপার আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ হোসেন ইমাম জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই হাজতি বিদ্যুৎ আলীর মৃত্যু হয়। এই চিকিৎসক জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.