× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘রাজার ছেলে রাজা হবে’ এই ধারণা আমরা ভেঙে দিতে চাই: কুলাউড়ার জনসভায় জামায়াত আমীর

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

নিজ জন্মভুমি কুলাউড়ার মাটিতে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রিয় কুলাউড়া,এখানে কোন চাাঁদাবাজী হয়না। এখানে কোন দখল বাণিজ্য চলেনা। এখানে কোন মামলা বাণিজ্য নাই। এখানে কোন দুর্নীতি নাই। এখানে মায়েরা, বোনেরা শতভাগ নিরাপদ। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমীর এসব কথা বলেন। 

এর আগে হবিগঞ্জের জনসভা শেষ করে হেলিকপ্টারে করে স্থানীয় হেলিপ্যাডে জামায়াত আমীরকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দলীয় আমীরকে অভ্যার্থনা জানিয়ে সভা মঞ্চে নিয়ে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজির বিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে শুরু হওয়া জামায়াতে ইসলামীর ওই নির্বাচনী জনসভায় জেলার সবকটি উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। জামায়াত আমীর যখন সভা মঞ্চে আসেন ঠিক তাঁর আগেই জনসভাস্থল কানায় কানায় ভরে উঠে। কোথাও তিল ধারনের ঠাই ছিলোনা। নিজ জন্মমাটিতে জামায়াত আমীরের আগমন আর জনসভা ঘিরে পুরো উপজেলা জুড়ে ছিলো তুমুল উৎসবের আমেজ। 

জনসভায় জামায়াত আমীর ডা: শফিকুর রহমান বলেন, আমরা ঐ বাংলাদেশ চাইনা। যেখানে মায়ের ইজ্জতের কোন গ্যারান্টি নাই। যেখানে চাঁদাবাজিতে অতিষ্ট দেশ,যেখানে দুর্নীতে ছেয়ে গেছে দেশ। যেখানে নিরিহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়। এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। নতুন বাংলাদেশ চাই। বলবেন সেই বাংলাদেশ কী? অন্য কোন দেশে হবে না কী। না। এই বাংলাদেশই থাকবে, শুধু তাঁর চেহারা পাল্টে যাবে। মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই ১২ তারিখ দ্বায়িত্বশীল একেকটা ভোট আর বাংলাদেশের ৩শ আসনবাসী এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। আমরা মা বোনদের নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ গড়তে চাই। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন সবার জন্য সমান। কিন্তু আল্লাহর কসম বাংলাদেশে আইন সবার জন্য সমান নয়। 

তিনি আরও বলেন, আমরা করাপশন দূর করার সাথেই সাথে আমাদের প্রডাকশনও শুরু হয়ে যাবে। এবং সামনের দিকে এই দেশ এগিয়ে চলবে, কারে নিয়ে? এ দেশে এগিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়,ঠোটের কথা নয়, এটা আমাদের বুকের কথা। কেন দিবোনা, দুই কারণে দিবো, দিতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা এখানে আজকে  লাখো মানুষ মা-বোনেরা সহ হাজির হয়েছেন। চিন্তা করুন তো ২৪ সালের ৫ আগস্ট এর আগে এরকম কী চিন্তা করতে পেরেছিলাম! যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে স্বাধীনতা এই মুক্তিটা এনে দিয়েছে। এই জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আবরার ফাহাদ থেকে শুরু করে শরিফ ওসমান হাদি পর্যন্ত যারা তাদের মুল্যবান জীবনটা উপহার দিয়ে আমাদের জীবনটা বাঁচিয়ে গেছে আমরা ইনশাল্লাহ তাদের প্রতি দায়বদ্ধ থাকব,তাদের সপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখানে কারো সাথে আমাদের কোন কম্প্রোমাইজ নাই, কোন আপোষ নাই। আপোষহীন চলবো ইনশাল্লাহ। 

বক্তব্যের এক পর্যায় জামাতে আমির বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চা-শ্রমিকদের জন্য দুটি বিষয় নিশ্চিত করা হবে—একটি সুস্বাস্থ্য, অন্যটি সুশিক্ষা। চা-শ্রমিকদের উদ্দেশ্যে  তিনি বলেন,"আমি যেখানেই যাই আমি চা-শ্রমিকদের ভুলিনা, কারন চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাদেরকে ভুললে আমার নিজেকেই ভুলা হয়ে যাবে। ‘রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে’—এই ধারণা আমরা ভেঙে দিতে চাই। আমরা চাই, শ্রমিকের ভাই কিংবা বোনের মেধাবী সন্তানও একদিন প্রধানমন্ত্রী হতে পারে।”

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী’র সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: সাহেদ আলী’র সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য শরিফ মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন, মৌলভীবাজার-১ সংসদীয় আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপির জেলা যুগ্ন সচিব শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সহ-সভাপতি মাওলানা ইউসুফ আহমদ, ফুলতলা বাগানের পঞ্চায়েত সভাপতি হর গোবিন্দ, সিংগুর পানপুঞ্জির মন্ত্রী জামিন ধর প্রমূখ।

এদিকে জনসভায় অনেকের কৌতুহল ছিল জেলার ৪টি আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের জামায়াত আমীর প্রতীক তুলে দিবেন এবং উপস্তিত জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন। তবে এক্ষেত্রে জামায়াত আমীর কুলাউড়া-২ আসনে ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেও ওই পর্বে ছিলেন না মৌলভীবাজার-৪ আসনে জোট মনোনীত বাংরাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আহমদ বিলাল এর নাম। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.